নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের ছুটি, কিন্তু শর্ত আছে! কী বলছে সরকার?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন শিল্প-কারখানায় ছুটি থাকবে।

তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, ১০ ফেব্রুয়ারির ছুটি ভোগ করার পর প্রয়োজনে পরবর্তীতে শ্রমিকদের দিয়ে এক দিন অতিরিক্ত কাজ করাতে পারবেন কারখানা মালিকরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা যেসব কারখানা বাস্তবায়ন করবে, তারা পরবর্তী সময়ে সুবিধাজনক যেকোনো দিনে শ্রমিকদের দিয়ে এক দিন কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করতে পারবে।

প্রেস উইং আরও জানায়, পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *