News24x7

  • টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন জাবির সেই ছাত্রদল নেতা

    টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন জাবির সেই ছাত্রদল নেতা

    টানা সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আগুনে দগ্ধ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি।

    সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

    এর আগে, গত ১ ফেব্রুয়ারি (রবিবার) রাতে একই ঘটনায় দগ্ধ অভিযুক্ত যুবক আব্দুস সোবহান রায়হানও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. জহির উদ্দিন রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার শ্বাসনালীসহ শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় হার্ট, কিডনি ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে পড়েছিল। শেষ দিকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

    উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ইসলামনগর এলাকায় এক মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান রায়হান পারিবারিক কলহের জেরে নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন।

    খবর পেয়ে রনিসহ কয়েকজন শিক্ষার্থী ও প্রতিবেশী তাকে বাধা দিতে সেই ঘরে প্রবেশ করেন। তারা রায়হানকে শান্ত করার চেষ্টা করতেই তিনি লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনিসহ সেখানে উপস্থিত রায়হান, রাহাত ও হাসিনুর নামের চারজন দগ্ধ হন।

    সূত্র : ঢাকা পোস্ট

  • নির্বাচন হবে কি না, ১২ তারিখের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না

    নির্বাচন হবে কি না, ১২ তারিখের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না

    আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন সামরিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) রেজাউল করিম। তাঁর মতে, ১২ তারিখের সকালের আগে পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে নির্বাচন আদৌ হবে কি না। রেজাউল করিম বলেন, নির্বাচন ঘিরে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো পক্ষ যদি মনে করে তারা নিশ্চিতভাবে জয়ী হবে, তাহলে তারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী থাকবে। কিন্তু যদি জয়ের সম্ভাবনা কম বলে মনে হয়, তাহলে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশও তৈরি হতে পারে।

    তিনি বলেন, বর্তমানে আদালতে একাধিক গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। বিএনপির প্রায় ২৫ জন প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে, যদিও এই সংখ্যায় কমবেশি হতে পারে। এ ছাড়া আরও প্রায় ১৫ থেকে ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলসংক্রান্ত রায় আসতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিচার বিভাগের ভূমিকা প্রসঙ্গে রেজাউল করিম বলেন, শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগ অনেকটাই একটি পারিবারিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে নির্বাচন ও বিচারিক সিদ্ধান্তগুলোকে আলাদা করে দেখা সম্ভব হচ্ছে না।

    রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের হাতে থাকা সব কৌশল একসঙ্গে ব্যবহার করবে না। বরং ধাপে ধাপে তারা তাদের তথাকথিত ট্রাম্প কার্ডগুলো প্রয়োগ করবে। তাঁর মতে, বিএনপি এখনও পুরোপুরি জানে না সামনে জামায়াত আর কী কী কৌশল প্রয়োগ করতে পারে। বিশ্লেষকদের মতে, এসব অনিশ্চয়তা ও বিচারিক জটিলতা মিলিয়ে আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। নির্বাচনকালীন পরিবেশ কোন দিকে মোড় নেয়, তা অনেকটাই নির্ভর করবে আগামী কয়েক দিনের রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্তের ওপর।

    সূত্র: কালের কণ্ঠ

  • ব্রেকিং: রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

    ব্রেকিং: রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। সোমবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি। নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে।

    সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

    নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়ত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখবার অভ্যাস হতে দূরে থাকার সম্ভাবনা দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারও কাম্য নয়। রমজান মাসে স্কুল বন্ধ না রাখলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

    সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা থাকবে, যা নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

    অন্যদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার ১২ দিন ছুটি কমেছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখা হবে। তবে সব সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকার তথ্য অনুযায়ী- এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ থাকবে।

  • নির্বাচনের আগে বাংলাদেশকে বড় সুখবর দিল জাতিসংঘ

    নির্বাচনের আগে বাংলাদেশকে বড় সুখবর দিল জাতিসংঘ

    বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত, আগ্রাসন ও যুদ্ধবিরোধী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জাতিসংঘ। তবে এসব কার্যক্রম বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে সংস্থাটিকে। তবুও বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যক্রম অব্যাহত রেখেছে জাতিসংঘ।

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি বলেন, বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কোনো একক শক্তি বা দেশ একা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। তাঁর মতে, দীর্ঘদিন ধরে যে ব্যবস্থার মাধ্যমে জাতিসংঘ পরিচালিত হয়েছে, তা বর্তমানে আর যথেষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও মূল্যভিত্তিক বহুপাক্ষিক উদ্যোগ প্রয়োজন।

    এর মধ্যেই আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশের জন্য একটি সুখবর দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন (পিসিবি)-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

    স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিসিবির পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়।

    জাতিসংঘের বিভিন্ন পরিষদে অবদান রাখা দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই শান্তি বিনির্মাণ কমিশন গঠিত। সংঘাতপূর্ণ দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব এই কমিশনের ওপর ন্যস্ত থাকে।

    এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখার জন্য কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

    উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সক্রিয় সদস্য হিসেবে ভূমিকা রেখে আসছে বাংলাদেশ। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতির দায়িত্ব পালন করে। এছাড়া ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতির দায়িত্বও পালন করেছে দেশটি।

  • জ্বালানি তেলের দাম আরও কমলো — নতুন দাম কার্যকর! লিটারে কত কমলো জেনে নিন

    জ্বালানি তেলের দাম আরও কমলো — নতুন দাম কার্যকর! লিটারে কত কমলো জেনে নিন

    বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমেছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রোলের দাম ২ টাকা কমে ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

    নতুন দাম আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

    জানা যায়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে। ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়।

    অকটেন ও পেট্রল বিক্রিতে সব সময় বিপিসি লাভ করেন। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আগে নিয়মিত সমন্বয় করতো বিপিসি। এখন বিইআরসি প্রতিমাসে তা সমন্বয় করছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

    জ্বালানি বিভাগ জানায়, প্রতিবেশী দেশ ভারত ছাড়াও উন্নত বিশ্বে প্রতি মাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে গত বছরের ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালুর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশে কমবে আবার বাড়লে দেশের বাজারেও বাড়বে।

  • রুমিন ফারহানাকে কেন্দ্র করে তোলপাড়, কপাল পুড়লো ৬ বিএনপির নেতার!

    রুমিন ফারহানাকে কেন্দ্র করে তোলপাড়, কপাল পুড়লো ৬ বিএনপির নেতার!

    ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেনসহ ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    আজ রোববার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

    এর আগে একই কারণে গত বুধবার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয় এবং গত মঙ্গলবার উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

    আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার জন্য সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য উসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়নের সদস্য জাকির হোসেন ও মুকুল হোসেন, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

    দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে এই ছয় নেতা রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় যুক্ত রয়েছেন।

    কালীকচ্ছ ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘এত দিন নীরবে রুমিন ফারহানার নির্বাচন করতাম। এখন ভালোই হলো, প্রকাশ্যে করব। দলকে ভালোবাসি বলেই যোগ্য প্রার্থীর সঙ্গে আছি। আমরা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চাই।’

    জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোনো কাগজপত্র পাইনি। তাঁরা দলীয় শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না বলে আমরা জানি।’

    ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে ছিলেন রুমিন ফারহানা। তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি এখন হাঁস প্রতীক নিয়ে লড়ছেন।

    এখানে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিব। তিনি খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন।

  • এইমাত্র পাওয়াঃ ৩০ আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির, লিস্টসহ দেখুন

    এইমাত্র পাওয়াঃ ৩০ আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির, লিস্টসহ দেখুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সভায় সিলেট-৬, নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩ এবং চট্টগ্রাম-১২ ও ১৩সহ অন্তত ৩০টি আসনে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এসব আসনের কিছু প্রার্থীর বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়সজনিত সীমাবদ্ধতা, বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচিত হওয়ার অভিযোগ তুলে নেতারা মত দেন।

    গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার পর থেকেই অর্ধশতাধিক আসনে ‘মনোনয়ন বিদ্রোহ’ দেখা দেয়। বাকি ৬৩টি আসনেও মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

    অন্যদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে বড় পরিকল্পনা করছে বিএনপি। ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে জেন-জি প্রজন্মসহ সমাজের সব শ্রেণিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী চলবে। স্থায়ী কমিটির বৈঠকে এ প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়।

    দলীয় সূত্রে জানা গেছে, বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সাতটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি—জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া ও ধর্ম। ক্ষমতায় গেলে এসব ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক টিম মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে।

    স্থায়ী কমিটির বৈঠকে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি জানান, ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

  • নতুন ‘আশার আলো’ সরকারি চাকরিজীবীদের জন্য

    নতুন ‘আশার আলো’ সরকারি চাকরিজীবীদের জন্য

    নতুন পে কমিশনের সুপারিশে বেতন বাড়ার আশায় দিন গুনছেন দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী। দীর্ঘদিনের ঊর্ধ্বমূল্যের বাজারে নাভিশ্বাস ওঠা কর্মচারীদের জন্য এই ঘোষণা ‘আশার আলো’ হয়ে এলেও, এর বাস্তবায়ন এবং পরবর্তী বাজার পরিস্থিতি নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

    পে কমিশনের মূল সুপারিশগুলো:

    সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে:

    * সর্বনিম্ন ধাপ: বর্তমান বেতন প্রায় আড়াই গুণ বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    * সর্বোচ্চ ধাপ: বর্তমান ৭৮ হাজার টাকার পরিবর্তে ১ লাখ ৬০ হাজার টাকার বেশি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

    * অন্যান্য সুবিধা: বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন ও বৈশাখি ভাতার পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়বে।

    কর্মচারীদের প্রত্যাশা ও শঙ্কা:

    অবসরপ্রান্তিক কর্মচারী জমির উদ্দিন শেখের মতো অনেকেই এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন। সন্তানদের পড়াশোনা আর সংসারের খরচ মেলাতে যারা হিমশিম খাচ্ছেন, তাদের জন্য এটি বড় অবলম্বন। তবে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের আশঙ্কা, বেতন বাড়ার সাথে সাথে যদি বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম পাল্লা দিয়ে বাড়ে, তবে এই বাড়তি আয়ের সুফল ভোগ করা সম্ভব হবে না।

    সাধারণ মানুষ ও বেসরকারি খাতের উদ্বেগ:

    সরকারি বেতন বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় ভুগছেন বেসরকারি খাতের কর্মী ও সাধারণ মানুষ। দেশের ৮০ শতাংশ কর্মসংস্থান বেসরকারি খাতে হওয়ায়, সেখানে কোনো বেতন কাঠামো নিশ্চিত না করে কেবল সরকারি খাতে বেতন বাড়ানো জীবনযাত্রার ব্যয়কে আরও কঠিন করে তুলবে বলে তাদের ধারণা। তাদের দাবি, বেসরকারি খাতের জন্যও একটি ন্যূনতম মজুরি নীতিমালা থাকা জরুরি।

    অর্থনীতিবিদদের বিশ্লেষণ:

    অর্থনীতিবিদদের মতে, নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। বিআইডিএসের সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরি মনে করেন, রাজস্ব আদায় কম এবং বিনিয়োগে স্থবিরতা থাকায় এই বিশাল ব্যয়ের চাপ সরাসরি বাজারের ওপর পড়তে পারে। বাজার ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ না থাকলে এই বেতন বৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াবে।

    উল্লেখ্য, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার ইতোমধ্যে ২২ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রেখেছে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন কবে থেকে শুরু হবে, সেদিকেই তাকিয়ে আছেন সবাই।

  • বিএনপির ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

    বিএনপির ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

    প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লার দুটি আসনে বিএনপির প্রার্থীদের আবেদন নাকচ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ ও কুমিল্লা-১০ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না।

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহর করা ঋণখেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করেন।

    অন্যদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২২ জানুয়ারি সেই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন।

    রোববার দুটি আবেদনই খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তাঁদের প্রতিদ্বন্দ্বিতার আর কোনো সুযোগ নেই।

    এদিকে মিত্র দলগুলোকে ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ৪টি আসন। এ ছাড়া গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণ অধিকার পরিষদ পেয়েছে একটি করে আসন। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করছেন।

    শরিকদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে সিলেট-৫ আসনে নির্বাচন করছেন দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।

    অন্যদিকে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নিজ দলের প্রতীক ‘কোদাল’, পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ এবং ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করছেন ‘গরুর গাড়ি’ প্রতীক নিয়ে। ফলে এসব আসনেও ধানের শীষ থাকছে না।

  • বিদ্যুৎ কেন্দ্র ঘিরে বিক্ষোভ—দাবি আদায়ে কর্মীদের তীব্র প্রতিবাদে উত্তাল এলাকা

    বিদ্যুৎ কেন্দ্র ঘিরে বিক্ষোভ—দাবি আদায়ে কর্মীদের তীব্র প্রতিবাদে উত্তাল এলাকা

    সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে রবিবার সকালে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শাহজাদপুর বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র (বাউবো) এর আয়োজনে গেটের বাহিরে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সম্পন্ন হয়। কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতি এবং বিক্ষোভ সমাবেশ।

    আজ প্রথম দিনের কর্মসূচি (বাউবো) এর গেটের বাহিরে সকাল বেলা অনুষ্ঠিত হয়েছে, এতে বাউবো এর কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ আরিফুর রহমান, সহকারী প্রকৌশলী, মোঃ একরামুল হক, ইন্সট্রুমেন্ট মেকানিক্স -বি, ফিটার হাফেজ মোঃ রজব আলী, এ বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, শাহজাদপুর, সিরাজগঞ্জ। বক্তারা এ সময় বলেন, “যদি কেন্দ্র ঘোষিত আমাদের এ দাবি দ্রুত বাস্তবায়িত না হয় তবে আরও কঠোর আন্দোলন বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি।”