News24x7

  • ব্রেকিং নিউজ : রাষ্ট্রপতি ও স্পিকার পদে ২ নেতার নাম ঘোষণা

    ব্রেকিং নিউজ : রাষ্ট্রপতি ও স্পিকার পদে ২ নেতার নাম ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় নতুন সরকারের। প্রায় দুই দশক পর আবারও ক্ষমতায় এলো দলটি। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

    দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিপরিষদ গঠনের কথা জানিয়েছে দলটি।

    তবে রাষ্ট্রপতি ও স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এখনো স্পিকার পদে কাকে আনা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খান এখনো কোনো দায়িত্ব পাননি। তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে দলের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন।

    বিএনপির একটি সূত্র জানায়, ড. খন্দকার মোশাররফ হোসেন–কে ভবিষ্যতে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। বর্তমানে তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় দল তাকে সম্মানজনক পদে দেখতে পারে বলেও ঘনিষ্ঠজনদের ধারণা। যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি খন্দকার মোশাররফ হোসেন। সংশ্লিষ্টরা মনে করিয়ে দেন, রাষ্ট্রপতি পদে পরিবর্তন সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জাতীয় সংসদের ওপর।

    অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান–এর নাম স্পিকার পদে আলোচনায় রয়েছে বলে দলীয় মহলে শোনা যাচ্ছে। তবে এ নিয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্বে বিএনপি এককভাবে ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

    এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিকরা আরও তিনটি আসন পেয়েছে। ফলে জাতীয় সংসদে জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। দুটি আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যুক্ত হলে জোটের আসনসংখ্যা আরও বাড়বে।

  • আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত না মৃত, ফ্যাক্ট চেকিংয়ে যা জানা গেল

    আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত না মৃত, ফ্যাক্ট চেকিংয়ে যা জানা গেল

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো মৃত্যুর এ খবর নিশ্চিত করেছে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘জীবিত’ থাকার দাবি করে কিছু ছবি ভাইরাল হয়েছে।

    অনুসন্ধানে দেখা গেছে, খামেনির সাহারা মরুভূমিতে অবস্থানের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

    ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয়, আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। বর্তমানে তিনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন।

    এ বিষয়ে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ে দেখা গেছে, ওই ছবিটি বর্তমান সময়ের নয়; এটি ২০১৪ সালের একটি পুরোনো ছবি। বর্তমান পরিস্থিতির সঙ্গে এই ছবির কোনো সম্পর্ক নেই। কোনো নির্ভরযোগ্য ভিডিও বা প্রত্যক্ষদর্শীর বিবরণও এই দাবির সপক্ষে পাওয়া যায়নি। ফলে বিশেষজ্ঞরা এটিকে নিছক ‘অপপ্রচার’ বা ‘মিসইনফরমেশন’ হিসেবে চিহ্নিত করেছেন।

    এদিকে, হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে, হরমুজ প্রণালির নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে আরো বড় প্রভাব পড়া প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে।’

    মঙ্গলবার (৩ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    মাও নিং বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ… চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

    চীন ইরানি তেলের প্রধান ক্রেতা, যার বেশির ভাগই এই প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালির মধ্য দিয়ে যায়। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ পণ্যও এ পথে পরিবাহিত হয়।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড প্রণালিটি বন্ধ ঘোষণা করে, যার ফলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা এ নৌপথে চলাচল স্থগিত করে।

  • ‘দুলাভাই’ নামে সেভ নম্বরে প্রেম, প্রমাণিত হওয়ায় ডলি সায়ন্তনীকে ডিভোর্স

    ‘দুলাভাই’ নামে সেভ নম্বরে প্রেম, প্রমাণিত হওয়ায় ডলি সায়ন্তনীকে ডিভোর্স

    সম্প্রতি এক পডকাস্টে এসে ব্যক্তিগত জীবনের চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘প্রেম দাও’ খ্যাত গায়ক রবি চৌধুরী। ডলি সায়ন্তনীর সঙ্গে ডিভোর্সের ব্যাপারে তিনি জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা নম্বর থেকে পরকীয়ার সন্দেহের শুরু। সন্দেহে ডলির অভিভাবককে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করা হলে দেখা যায় ওই নামে তাদের কোনো দুলাভাই নেই।

    ‘দুলাভাই’ নামে সেভ করা ওই ব্যক্তির সঙ্গে ডলির পরকীয়ার প্রমাণ হওয়ায় ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন রবি চৌধুরী।

    পডকাস্টে পুরনো সম্পর্কের টানাপড়েন ও বিচ্ছেদের কারণ সম্পর্কে রবি জানান, কোরিয়া থাকাকালীন বিপ্লব নামের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। সেই লোক সেখানে তাদের গাড়ি চালাত। তার সঙ্গে পরবর্তীতে সম্পর্কে জড়িয়ে পড়েন ডলি। ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল।

    তিনি জানান, সেই নম্বরটির নিয়ে তার মনে সন্দেহের দানা বাঁধে। পরবর্তীতে সব সন্দেহ মজবুত হলে ডলির অভিভাবক হিসেবে তার বড় ভাই বাদশা বুলবুলকে ডেকে সেই ফোন নম্বরটি যাচাই করান। তখন দেখা যায়, ওই নামে তাদের কোনো দুলাভাই নেই। তখনই ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন রবি চৌধুরী।

    রবি আরও উল্লেখ করেন, সে সময় ধরা পড়ে গিয়ে ডলি মিডিয়ার কাছে বিপ্লবকে তার ‘ভাগিনা’ হিসেবে পরিচয় দিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিচ্ছেদের কয়েক মাস পরই ডলি ওই বিপ্লবের বাড়ি যান। তার বাড়ি ছিলো ‘ফুলজানি’ গ্রামে। তখন বিষয়টি আবারও সংবাদের শিরোনাম হয়।

    রবির মতে, এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে তার সন্দেহ সঠিক ছিল।

  • আরব দেশগুলোকে যে আশ্বাস দিল ইরান

    আরব দেশগুলোকে যে আশ্বাস দিল ইরান

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান তার আঞ্চলিক প্রতিবেশি দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছে না। গত শনিবার ইরানে মার্কিন হামলার জবাবে এ যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

    মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে আরাগচি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের ওপর আক্রমণ করছি না। আমরা আক্রমণ করছি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। মার্কিন সেনারা পালিয়ে গিয়েও রেহাই পাবে না।’

    ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চলাকালেই ইসরাইলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছে। এই পরিস্থিতিতে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

  • এবার দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন যে ভাবে

    এবার দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন যে ভাবে

    দেশের অর্থনীতির অন্যতম চালক প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এসেছে দারুণ একটি ক্যাম্পেইন। দেশে থাকা প্রিয়জনদের নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।

    নগদ রেমিট্যান্সে জিতে নিন ‘হার না মানা হার’ শিরোনামে এই ক্যাম্পেইন চালু হয়েছে চলতি মাসের ১৮ তারিখ। প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিট্যান্স পাঠালেই পাচ্ছেন স্বর্ণের হার জেতার সুযোগ। এ ছাড়া সরকারি প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ উপভোগ করার সুযোগ তো থাকছেই।

    প্রিয়জনদের জন্য রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি বাড়তি একটা আনন্দ ও উপহার জেতার সুযোগ দিচ্ছে নগদের এই ক্যাম্পেইন। এ ছাড়া পুরস্কার হিসেবে থাকছে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

    নতুন এই ক্যাম্পেইন বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, ‘প্রতি ঈদে প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা তাদের স্বজনদের জন্য এমনতেই রেমিট্যান্স পাঠান। কিন্তু নগদের মাধ্যমে সেই রেমিট্যান্স পাঠিয়ে যদি স্বর্ণের হার জিতে নেওয়া যায়, তাহলে সেটি হবে ওই প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা ও তাঁর স্বজনদের জীবনের একটি বিশেষ আনন্দঘন ঘটনা। আমরা আমাদের গ্রাহকদের জন্য এমন অসংখ্য আনন্দের উপলক্ষ্য তৈরি করার চেষ্টা থেকেই এই বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছি।’

  • কেন এই মাছটি দেখলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলার নির্দেশ?

    কেন এই মাছটি দেখলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলার নির্দেশ?

    যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা এমন কিছু মাছে খুঁজে পেয়েছেন যারা জল ছাড়াও বেঁচে থাকতে পারে। কিছুদিন আগে বারানসির গঙ্গা নদীতে ধরা পড়েছিল অ্যামাজন নদীর মাছ যার জন্য ভয়ে ভীত ও আতঙ্কিত ছিল বিজ্ঞানীরা।

    এরকম বহু মাছ আছে যে মাছগুলি বাইরের দেশে সমুদ্রের জলে পাওয়া যায় কিন্তু কিছু কিছু মাছ প্রবেশ করে যায় গঙ্গা নদীতে অথবা তাদের দেখতে পাওয়া যায় বাংলারই কোন নদীতে। কিন্তু সাধারণ মানুষ মাছ গুলির ব্যাপারে না জেনে আকৃষ্ট হয়ে যায় তাই সতর্কবার্তা জারি করে, বিজ্ঞানীরা। এবার এরকমই একটি মাছ নিয়ে সতর্কবার্তা দিলেন বিজ্ঞানীরা যা দেখলে মেরে ফেলার কথা বলেছেন।

    যুক্তরাষ্ট্রের সমুদ্র বিজ্ঞানীরা এমন কিছু মাছে খুঁজে পেয়েছেন যারা জল ছাড়াও বেঁচে থাকতে পারে। এরকম একটি স্নেক হেড ফিশ নামক মাছকে নিয়ে সতর্কবার্তা জানিয়েছেন বিজ্ঞানীরা। মাছটিকে দেখতে সাপের মত। মাছটি প্রায় ১৮ পাউন্ডের হয় এবং রয়েছে ধারালো দাঁত ও।

    এই কারণে মাছটির শিকার করতে কোন অসুবিধা হয় না যেটি একটা বড় সমস্যার কারণ। মাছটি অনায়াসে খেয়ে ফেলতে পারে জলের অন্যান্য মাছেদের আর তাই বিজ্ঞানীরা জানায় মাছটিকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে যেন মেরে ফেলা হয়।

    মাছটিকে ১৯৯৭ সালে একবার ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভার হুড লেকে ধরা পড়েছিল এই মাছটি। এরপরে টিকে জর্জিয়ার লেকে পেয়ে হতবাক বিজ্ঞানীরা। মাছটি দেখতে সাপের মতো বলেই নাকি তার নাম দেওয়া হয়েছে স্নেকহেড ফিস। তবে বিজ্ঞানীদের অনুমান এটা পূর্ব এশিয়ার মাছ এমনটাই তারা জানিয়েছে। ২০০২ সালে স্নেক হেডফিশ ধরা এবং বিক্রি করা বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল। বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছিলেন মাছটি শ্বাসতন্ত্র এমন ভাবে তৈরি যাতে সে বাতাস থেকে মানুষের মতো শ্বাস নিতে পারে। তাই মাছটি জলের পাশাপাশি ডাঙাতে ও বসবাস করতে পারে।

  • তবে কী ১৮ মার্চ ‘সাধারণ ছুটি’?

    তবে কী ১৮ মার্চ ‘সাধারণ ছুটি’?

    চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।

    আগামী ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সবমিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচদিন।

    এদিকে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি। ১৮ মার্চ (বুধবার) যথারীতি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে।

    এতে পবিত্র শবে বরাত ও ঈদুল ফিতর মিলিয়ে টানা সাতদিনের ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে ছুটি বেশি হলে মানুষ স্বস্তিতে বাড়ি ফেরার সুযোগ পাবে।

    আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সূত্র জানিয়েছে, ঈদুল ফিতরের ছুটি বাড়ানো প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। পরবর্তী মন্ত্রিপরিষদ সভায় আলোচনায় উঠতে পারে ঈদের ছুটি।

    আগামী ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে বাৎসরিক ছুটির ক্যালেন্ডারে। তবে ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হতে পারে। ছুটি লম্বা হলে ঈদযাত্রায় চাপ কমবে। সড়ক দুর্ঘটনাও কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এসব কারণ বিবেচনায় ছুটি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

  • অবস্থান বদল আরব দেশগুলোর! মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ

    অবস্থান বদল আরব দেশগুলোর! মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুরুতে যেসব আরব দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছিল, এখন তারাই ওয়াশিংটনের হামলায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য চাপ দিচ্ছে।

    ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতেই এসব দেশ তাদের অবস্থান বদলেছে।

    সোমবার (২ মার্চ) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের আক্রমণের শিকার হওয়ার পর বেশ কয়েকটি আরব দেশ তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। তার ভাষ্য, “আমরা বিস্মিত হয়েছিলাম। তাদের খুব সীমিত প্রতিক্রিয়া জানানোর কথা ছিল, কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক অবস্থানে চলে গেছে।”

    সপ্তাহের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। তারা তেল আবিবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে।

    পরবর্তী কয়েক দিনে ইরান বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়। এর প্রেক্ষিতে সোমবার এই ছয়টি আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি কঠোর যৌথ বিবৃতি দেয়। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে বেপরোয়া ও অযৌক্তিক বলে নিন্দা জানানো হয়।

    যৌথ বিবৃতিতে সাতটি দেশ ইরানের পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে আখ্যা দিয়ে বলে, এসব হামলা একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও যুদ্ধে সম্পৃক্ত নয় এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু করা দায়িত্বহীন ও অস্থিতিশীল আচরণ বলেও উল্লেখ করা হয়।

  • খামেনি নিহত নাকি জীবিত? যা জানা গেল

    খামেনি নিহত নাকি জীবিত? যা জানা গেল

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। তবে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জীবিত দাবি করে কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

    তথ্য যাচাই করে দেখা গেছে, খামেনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন—এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবিতে বলা হয়, তিনি এখনও জীবিত এবং সাহারায় অবস্থান করছেন।

    ফ্যাক্ট-চেকিংয়ে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল ছবিটি সাম্প্রতিক নয়; এটি ২০১৪ সালের একটি পুরোনো ছবি। বর্তমান ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বিষয়টিকে ‘অপপ্রচার’ বা ‘ভুল তথ্য’ হিসেবে উল্লেখ করেছেন।

    অন্যদিকে হরমুজ প্রণালি ইস্যুতে কঠোর বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করা, উত্তেজনা না বাড়ানো, হরমুজ প্রণালির নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব ঠেকাতে আহ্বান জানাচ্ছে।

    তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নিরাপত্তা নিশ্চিত করতে চীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    উল্লেখ্য, চীন ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা এবং ওই তেলের বড় অংশই হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে যায়। পাশাপাশি বিপুল পরিমাণ পণ্যও এই রুট ব্যবহার করে পরিবহন করা হয়।

    এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। এর ফলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন কোম্পানি সাময়িকভাবে এ পথে চলাচল স্থগিত করে।

  • এবার সহজ কিস্তিতে পরিশোধের সুবিধা সহ হোম লোন দিচ্ছে যে ব্যাংক

    এবার সহজ কিস্তিতে পরিশোধের সুবিধা সহ হোম লোন দিচ্ছে যে ব্যাংক

    আপনি কি নতুন বাড়ি নির্মাণ, সম্প্রসারণ, সংস্কার অথবা বাড়ির সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা করছেন? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হোম ইকুইটি লোন (MTB Home Equity Loan) আপনাকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে সহায়তা করবে। এখনই পেতে পারেন প্রয়োজনীয় আর্থিক সহায়তা, প্রতিযোগিতামূলক সুদের হার এবং সহজ কিস্তিতে পরিশোধের সুবিধা।

    ঋণের বৈশিষ্ট্য:
    বাড়ি নির্মাণ, সম্প্রসারণ, সংস্কার, সামনের অংশের উন্নয়ন ও ফিনিশিং কাজের জন্য লোন।
    ঋণের পরিমাণ: ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত।
    ঋণের মেয়াদ: ১ বছর থেকে ২৫ বছর পর্যন্ত।
    সম্পত্তির মূল্য অনুযায়ী সর্বোচ্চ ৭০% পর্যন্ত অর্থায়ন।
    নির্মাণের বিভিন্ন পর্যায়ে অর্থ ছাড়ের সুবিধা।
    আংশিক উত্তোলনের সুবিধা।
    কো-আবেদনকারীর আয় বিবেচনায় নেওয়া হয়।
    প্রতিযোগিতামূলক সুদের হার ও দ্রুত প্রক্রিয়াকরণ।
    আগাম বা আংশিক কিস্তি পরিশোধের সুযোগ।
    ঋণের পরিমাণ ও শর্তাবলী:
    সর্বনিম্ন ঋণ: ৫,০০,০০০ টাকা

    সর্বোচ্চ ঋণ: ২ কোটি টাকা অথবা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ (যেটি কম হয়)
    সংস্কারের জন্য ঋণ: সর্বোচ্চ ৭৫ লাখ টাকা বা LTV ৭০% (যেটি কম হয়)
    যোগ্যতা:
    যেকোনো আর্থিকভাবে সক্ষম ব্যক্তি
    বয়স: ২৫-৭০ বছর (লোনের মেয়াদ শেষ হওয়ার সময় পর্যন্ত প্রযোজ্য)
    ১০০% নগদ সুরক্ষিত ঋণের ক্ষেত্রে: বয়স ২১-৭০ বছর
    ন্যূনতম আয়:
    পেশা মাসিক ন্যূনতম আয়
    সরকারি কর্মচারী ২৫,০০০ টাকা
    বেতনে চাকরিজীবী ৪০,০০০ টাকা
    স্বনিযুক্ত / ব্যবসায়ী ৫০,০০০ টাকা
    অভিজ্ঞতা:

    চাকরিজীবী: কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৬ মাস স্থায়ী চাকরি থাকতে হবে।
    স্বনিযুক্ত / ব্যবসায়ী: একই পেশায় অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    ঋণ টেকওভার সুবিধা:
    অন্যান্য ব্যাংক থেকে হোম লোন ট্রান্সফার করে MTB-তে আনলে থাকছে বিশেষ সুবিধা।
    অন্তত ১২ মাসের কিস্তি পরিশোধের ইতিহাস থাকতে হবে।
    অতিরিক্ত ঋণ গ্রহণের সুযোগ।
    কোনো প্রসেসিং ফি নেই।
    প্রয়োজনীয় কাগজপত্র:
    পূরণকৃত ঋণ আবেদনপত্র
    জাতীয় পরিচয়পত্র / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্টের কপি
    পাসপোর্ট সাইজের ছবি
    চাকরিজীবীদের জন্য বেতন সনদ
    ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স
    এক বছরের ব্যাংক হিসাব বিবরণী
    টিআইএন সার্টিফিকেট
    বিদ্যমান ঋণের অনুমোদনপত্র ও পরিশোধের তথ্য
    ভাড়া চুক্তিপত্র ও মালিকানার দলিল
    সম্পত্তির মালিকানার দলিল এবং অন্যান্য সংশ্লিষ্ট দলিল

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হোম ইকুইটি লোন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে সত্যিকারের সঙ্গী হতে পারে। এখনই যোগাযোগ করুন আপনার নিকটস্থ MTB শাখায় এবং শুরু করুন নতুন জীবনের যাত্রা।