সুখবর সরকারি কর্মকর্তাদের জন্য; বাৎসরিক ছুটি আরো বাড়ালো

ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে দিনটিকে ‘ক-শ্রেণি’ ভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে সরকারি সাধারণ ছুটি পুনর্বহাল করা হয়েছে। এর ফলে দেশের বাৎসরিক সরকারি ছুটির তালিকায় একটি দিন যুক্ত হলো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সচিব জানান, গত ১৬ বছর এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি এবং কোনো সরকারি ছুটি ছিল না। এখন থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং এদিন সারাদেশে সরকারি ছুটি থাকবে।

উল্লেখ্য, ৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা ছিল দীর্ঘদিনের একটি রাজনৈতিক ও প্রশাসনিক দাবি, যা এই বৈঠকের মাধ্যমে আইনি ভিত্তি পেল।