Category: সারাদেশ

  • ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই, বিএনপির ২ কর্মী আটক

    ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই, বিএনপির ২ কর্মী আটক

    টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ২ শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মান্নান ও আলমগীর।

    সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করে। পরে তারা সহকারী প্রিজাইডিংয়ের স্বাক্ষর ছাড়া ২ শতাধিক ব্যালট পেপারের বই ছিনতাই করে নিয়ে যায়।

    পরে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। ব্যালট নেয়ার সময় তাদের দেখা গিয়েছিল বলে দায়িত্বরত পুলিশ সদস্য শনাক্ত করেছে। খাইরুল বাসার আরও বলেন, তারা ধানের শীষের লোক বলে জানা গেছে।

  • বিএনপি-জামায়াতকে ধুয়ে দিলেন ফাহাম আব্দুস সালাম

    বিএনপি-জামায়াতকে ধুয়ে দিলেন ফাহাম আব্দুস সালাম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের ভোট কেনাবেচার অভিযোগসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম। ইতোমধ্যে তার তার একটি ফেসবুক স্ট্যাটাসে বিএনপি-জামায়াতকে ধুয়ে দিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৯ মিনিটে ফাহাম আব্দুস সালাম তার ভেরিফায়েড একাউন্ট থেকে করা ওই পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত ও বিএনপি ভোট কেনার চেষ্টা করছে।

    বিএনপি-জামায়াতকে ধুয়ে দিলেন ফাহাম আব্দুস সালাম

    পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেন, ‘জামায়াত ভোট কিনছে, বিএনপিও নিশ্চয়ই একই কাজ করছে। এনসিপিও সুযোগ পেলে করছে।’ তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

    স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘পয়সা নিয়ে সে ভোট দেবে, হয়তো সবার কাছ থেকেই টাকা নেয়—কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গে বেইমানিও করে’।

    নির্বাচন ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্নভঙ্গের কথাও তুলে ধরে ফাহাম লিখেন, ‘আর এই দিন দেখার জন্য আমি ১৫ বছর কতো স্বপ্ন দেখলাম, কতো চেষ্টা করলাম। কী দেখতেসি? কতো আর আশাবাদের অভিনয় করবো? কী আর বলবো ভাই? সব কিছুই মিনিংলেস লাগে। এখানে যাই করেন – মিনিংলেস হইয়া যায়’

  • এবার যেখানে র’ণ’ক্ষে’ত্র

    এবার যেখানে র’ণ’ক্ষে’ত্র

    বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

    সংঘর্ষে জামায়াতে ইসলামীর সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ মোট ১৫ জন আহত হন। অপরদিকে বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ চারজন আহত হয়েছেন। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। কেউ কোনো ধরনের অপরাধের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।

    জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, শরণখোলায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।

  • কোন দল সরকার গঠন করবে, যা বললেন আব্বাসী

    কোন দল সরকার গঠন করবে, যা বললেন আব্বাসী

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-পর্যালোচনার মধ্যেই সরকার গঠন নিয়ে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেছেন ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হতে পারে।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করে এ মন্তব্য করেন তিনি।

    ফেসবুক পোস্টে ড. আব্বাসী লিখেন, ‘অনুধাবনমূলক জ্ঞান বিশ্লেষণের মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আগামীর রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। নিশ্চয়ই আল্লাহ তায়ালা সবল বিষয়ে সম্যক অবগত।’

    তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের ঠিক দুই দিন আগে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে সরকার গঠন বিষয়ে নানা ধরনের মতামত ও পূর্বাভাস সামনে আসছে। ড. এনায়েতুল্লাহ আব্বাসীর এ বক্তব্যও সেই আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • ভোট দিয়েই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

    ভোট দিয়েই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

    ছোট পর্দার অভিনেতা তিনু করিম আর নেই। বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগের পর বাসায় ফিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ খ্যাত এ অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু, অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

    গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনু করিম।

    ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফেরেন।

    বৃহস্পতিবার সকালে ভোট দিতে কেন্দ্রে যান এই অভিনেতা। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

    ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই… তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করব ভাবলাম…, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।”

    তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

    দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তাঁর। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমাসহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

  • গোয়েন্দা জরিপে চাঞ্চল্য: ১৯০ আসনে জয়ের পথে জামায়াত!

    গোয়েন্দা জরিপে চাঞ্চল্য: ১৯০ আসনে জয়ের পথে জামায়াত!

    শুরু হয়েছে ভোট গ্রহণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা–কল্পনা। কারা গঠন করতে যাচ্ছে আগামী সরকার—তা নিয়ে গত কয়েক দিনে প্রকাশিত হয়েছে একাধিক জরিপের ফলাফল। প্রায় সব জরিপেই ক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে।

    এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর জরিপ সামনে এসেছে। ওই জরিপে বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় সংসদে বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছে জামায়াতপন্থী রাজনৈতিক শক্তি। জরিপ বিশ্লেষণে দেখা গেছে, ১১ দলীয় জামায়াত জোট ১৭০ থেকে ১৯০টি আসনে জয় পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে, যা সরকার গঠনের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা এনে দিতে পারে।

    তবে গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য আসন বণ্টনের একটি চিত্রও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, এককভাবে জামায়াতে ইসলামী সর্বোচ্চ ১৯০টি আসনে জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যারা সম্ভাব্যভাবে ৯৪টি আসনে জয়লাভ করতে পারে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ৮টি আসন। খেলাফতে মজলিশের ঝুলিতে যেতে পারে ৩টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে ২টি আসন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হতে পারেন ৩টি আসনে।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পাল্টাচ্ছে সমীকরণ। তবে মাঠ পর্যায়ের ভোটের পরিবেশ, জোট রাজনীতি এবং ভোটার উপস্থিতির ওপরই শেষ পর্যন্ত নির্ভর করবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।

  • ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

    ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময়ে গোপালগঞ্জে একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরী এবং দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

    ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের ভোটকক্ষের বাইরে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিস্ফোরণের পেছনে তৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং তদন্ত শুরু করেছে।

  • জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ

    জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ

    মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াতের দুজনকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারিতে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন, বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত চার সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক দুই জামায়াত কর্মী হরেন- শহিদুল ও আশরাফ হোসেন।

    পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক দুই কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

  • গোয়েন্দা জরিপে চাঞ্চল্যকর তথ্য! ২০০ আসনে জয়ের পথে বিএনপি

    গোয়েন্দা জরিপে চাঞ্চল্যকর তথ্য! ২০০ আসনে জয়ের পথে বিএনপি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সরকারের একাধিক নিরাপত্তা ইউনিটের পরিচালিত জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ব্যবধানে এগিয়ে থাকার তথ্য উঠে এসেছে। যদিও নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দা সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেনি, তবে সংশ্লিষ্ট মহলের বিভিন্ন বিশ্লেষণ ও প্রতিবেদন থেকে নির্বাচনের একটি সম্ভাব্য চিত্র পাওয়া যাচ্ছে।

    সারাদেশের সামগ্রিক চিত্র একাধিক স্বতন্ত্র অনলাইন জরিপ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, বিএনপি ২০০টির কাছাকাছি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। এই লড়াইয়ে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াতে ইসলামী। অনেক স্থানে স্বতন্ত্র প্রার্থীরাও বড় ধরনের চমক দেখাতে পারেন বলে আভাস দেওয়া হয়েছে।

    উত্তরবঙ্গের জেলাভিত্তিক সম্ভাব্য ফলাফল গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলোতে দলগুলোর অবস্থান নিম্নরূপ:

    পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির সুবিধাজনক অবস্থানে রয়েছেন। পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন আজাদ এগিয়ে থাকলেও জামায়াতের সফিউল আলমের সঙ্গে তাঁর তীব্র লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

    ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরঙ্কুশ জনপ্রিয়তায় এগিয়ে আছেন। তবে ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত প্রার্থী আব্দুল হাকিম শক্তিশালী অবস্থানে রয়েছেন। ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ত্রিমুখী লড়াইয়ের শেষে বিএনপি প্রার্থীর জয়ের পাল্লা ভারী।

    দিনাজপুর: জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই বিএনপির আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। দিনাজপুর-৪ আসনে জামায়াতের এবং দিনাজপুর-৫ আসনে বিএনপির একজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে।

    নীলফামারী ও লালমনিরহাট: এই জেলাগুলোতে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে লালমনিরহাটের তিনটি আসনের মধ্যে দুটিতে বিএনপি এগিয়ে রয়েছে।

    রংপুর: জাতীয় পার্টির এই দুর্গেও এবার পরিবর্তনের হাওয়া। রংপুরের ৬টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

    নিরাপত্তা পরিকল্পনা ও সতর্কবার্তা গোয়েন্দা সংস্থাগুলো মূলত নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই জরিপগুলো পরিচালনা করেছে। প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে, হাড্ডাহাড্ডি লড়াই হওয়া আসনগুলোতে উত্তেজনা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

    ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

    খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

    নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটায় আলিয়া মাদ্রাস একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

    খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, ‘সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।’

    তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাঁধা দেই। তখন তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে চেক করলে সব ধরা পড়বে।’

    কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। এটি আমার বিষয় নয়।

    কেন্দ্রের দায়িত্ব পুলিশ কর্মকর্তা সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং দুই পক্ষকে সরিয়ে দেই। তখন একজনকে অটোরিকশায় করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।’

    খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

    খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতা কচি নিহত হয়েছেন। আমরা অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহাবুবের গ্ৰেপ্তারের দাবি জানাই।’

    খুলনা-২ আসনে জামায়তের প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এখানেও জামায়াতকে জড়ানো দুঃখজনক। অধ্যক্ষ জামায়াতের কেউ নন।’

    খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, ‘আমি সবুরণনেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি প্রবেশ করছিলাম। তখন দেখি কয়েকজন‌ মহিলাদের বের করে দিচ্ছে। আমি সবাইকে যেতে বলি। কাউকে ধাক্কা দেইনি।’