Category: সারাদেশ

  • যুদ্ধবিরতির জন্য চীন-রাশিয়া ও ফ্রান্সের আবেদন, যে শর্ত দিল ইরান

    যুদ্ধবিরতির জন্য চীন-রাশিয়া ও ফ্রান্সের আবেদন, যে শর্ত দিল ইরান

    যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো— তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না।

    গত ২৮ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর ইরান পালটা হামলা হিসেবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে।

    এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
    যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান র‍্যাপিডান এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক ২০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে। ১৯৫৬-৫৭ সালের সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ।

    ইরানের রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, তেহরান এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও ‘কৌশলগত স্বার্থের’ ওপর হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহার করছে।

    সূত্র: আলজাজিরা

  • ৮৭ নেতার একযোগে পদত্যাগ

    ৮৭ নেতার একযোগে পদত্যাগ

    দলের বর্তমান অবস্থানের সঙ্গে আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন একযোগে পদত্যাগ করেছেন।

    সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

    পদত্যাগকারীরা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে। দলটির বর্তমান অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থান মিলছে না। এ কারণে সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।

    ওই কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

    অসিম চাকমা বলেন, আজ থেকে আমি এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।

    এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে পদত্যাগের খবর পেয়েছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়, ওই কমিটির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে হয়। তারা নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি-না, তা জানা নেই।

    27 0 0 0

  • মা/রা গেছেন নে/তানিয়াহু!

    মা/রা গেছেন নে/তানিয়াহু!

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।

    প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সে গতকাল সোমবার স্কট রিটার বলেছিলেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’

    তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি না, কিংবা অ্যাকাউন্টটি ভুয়া কি না —এখনও নিশ্চিত নয়।

    ফার্সি ভাষার সংবাদমাদ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে, বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলির অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি।

    ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।

    ইরানের সংবাদমাধ্যমে অবশ্য নেতানিয়াহুর নিহত হওয়ার খবর প্রকাশ নতুন কিছু নয়। এর আগে ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন।

    তবে পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়াসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ‘নিছকই গুজব’।

    সূত্র : জেরুজালেম পোস্ট

  • কিডনি ক্যান্সার চুপিসারে বাড়ে, এই উপসর্গগুলো দেখলেই সতর্ক হোন

    কিডনি ক্যান্সার চুপিসারে বাড়ে, এই উপসর্গগুলো দেখলেই সতর্ক হোন

    কিডনি ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়, কারণ এটি দীর্ঘ সময় পর্যন্ত শরীরে সক্রিয় থাকলেও কোনো উপসর্গ দেখা দেয় না। ফলে রোগটি শনাক্ত হয় দেরিতে, যখন অনেকটা এগিয়ে যায়। অথচ কিডনি ক্যানসার যদি প্রাথমিক পর্যায়েই ধরা পড়ে, তাহলে তা সফলভাবে চিকিৎসা করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিচে এমন পাঁচটি প্রাথমিক লক্ষণের কথা বলা হলো, যেগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। তবে মনে রাখতে হবে, এসব উপসর্গ সবসময় ক্যানসারের কারণে হয় না অন্যান্য কারণেও হতে পারে।

    ১. প্রস্রাবে রক্ত দেখা দেয়া

    কিডনি ক্যানসারের সবচেয়ে সাধারণ ও প্রথম লক্ষণ হলো মূত্রে রক্ত আসা। এটি হেমেচুরিয়া নামে পরিচিত। অনেক সময় প্রস্রাবের রং গোলাপি, লাল বা বাদামি হয়ে যায়। এটি মূলত টিউমার কিডনির ভেতরের ছোট রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করায় ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এটি ব্যথাহীনভাবে হয় এবং কয়েকদিন পর আবার স্বাভাবিক হয়ে যাওয়ায় অনেকেই গুরুত্ব দেন না।

    তবে চিকিৎসকরা বলছেন, মূত্রে রক্ত আসা যেকোনো সময়েই গুরুত্বসহকারে নেয়া উচিত। এটি সংক্রমণ বা কিডনিতে পাথরের লক্ষণও হতে পারে। যদি এটি কিডনি ক্যানসারের প্রাথমিক লক্ষণ হয়, তাহলে দ্রুত চিকিৎসা শুরু করলে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

    ২. পিঠের নিচের দিকে বা পাশে স্থায়ী ব্যথা

    পিঠে ব্যথা খুব সাধারণ একটি সমস্যা হলেও কিডনি ক্যানসারের ক্ষেত্রে এটি কিছুটা ভিন্ন ধরনের হয়। বিশেষ করে পাশের দিকে (ফ্ল্যাংক) বা পিঠের নিচে একটানা ব্যথা অনুভূত হয়। কোনো আঘাত বা চোট ছাড়াই যদি এই ব্যথা শুরু হয় এবং সময়ের সঙ্গে তীব্রতা বাড়ে, তাহলে এটি উপেক্ষা না করে পরীক্ষা করানো দরকার।

    এ ধরনের ব্যথা হয় টিউমার আশপাশের টিস্যু ও স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করলে। ব্যথাটি স্বাভাবিক মাসল পেইনের মতো দ্রুত সেরে যায় না। যদি মূত্রের রঙ পরিবর্তনের সঙ্গে এই ব্যথাও দেখা দেয়, তাহলে তা কিডনিতে সমস্যা ইঙ্গিত করতে পারে।

    ৩. হঠাৎ ও অজানা কারণে ওজন কমে যাওয়া

    খাদ্যাভ্যাস বা ব্যায়ামে পরিবর্তন না করেও যদি শরীরের ওজন দ্রুত কমে যেতে থাকে, তাহলে তা হতে পারে কিডনি ক্যানসারের সূচনা। ক্যানসার শরীরের হরমোন, বিপাকক্রিয়া এবং পরিপাকতন্ত্রে সমস্যা তৈরি করে। এতে রুচি কমে যায় ও শরীর শক্তি হারাতে শুরু করে।

    বেশিরভাগ মানুষ ব্যস্ত জীবনযাপন বা মানসিক চাপে এমন ওজন কমার বিষয়টিকে গুরুত্ব দেন না। তবে এটি যদি ক্লান্তি বা দুর্বলতার সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    ৪. কিডনির আশপাশে চাকা বা ফোলাভাব

    কিডনি অঞ্চলে বা পাঁজরের নিচে যদি কোনো চাকা, ফোলাভাব বা মাংসপিণ্ড অনুভূত হয়, তাহলে তা হতে পারে টিউমারের লক্ষণ। অনেক সময় রোগীরা নিজেরাই স্পর্শ করলে এই চাকা টের পান, আবার চিকিৎসকরাও নিয়মিত চেকআপে তা ধরতে পারেন।

    তবে সব চাকা বা ফোলা ক্যানসারজনিত নয়—কিছু চাকা হতে পারে সিস্ট বা ফ্যাটের গঠনে। তবুও যদি এটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে স্ক্যান বা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তা পরীক্ষা করা প্রয়োজন, কারণ ক্যানসার হলে চাকা বা ফোলা ধীরে ধীরে বড় হয়।

    ৫. দীর্ঘস্থায়ী ক্লান্তি ও শক্তির ঘাটতি

    কিডনি ক্যানসার শরীরে রক্তকণিকা উৎপাদনের ব্যাঘাত ঘটায় এবং প্রদাহ তৈরি করে, যার ফলে রক্তাল্পতা (অ্যানিমিয়া) তৈরি হয়। এর ফলে রোগী অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি অনুভব করেন, যা দৈনন্দিন ক্লান্তির মতো সহজে কেটে যায় না।

    সাধারণ কাজকর্ম বা বিশ্রামের পরেও যদি অবসাদ না কাটে, আর এর সঙ্গে ওজন কমে যাওয়া বা মূত্রে রক্ত দেখা দেয়ার মতো উপসর্গও থাকে, তাহলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়লে চিকিৎসায় সাফল্যের হার অনেক বেশি থাকে।

    তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • রোজা অবস্থায় বী’র্যপাত হলে রোজা হবে কি?

    রোজা অবস্থায় বী’র্যপাত হলে রোজা হবে কি?

    রমজান মাসে রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং দৃষ্টি, চিন্তা ও আচরণকেও সংযত রাখা রোজার গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই জানতে চান—রোজা রেখে হস্তমৈথুন, স্বপ্নদোষ বা অশ্লীল চিন্তা ও দৃশ্য দেখার কারণে বীর্যপাত হলে রোজার ওপর কী প্রভাব পড়ে। ইসলামি শরিয়তের আলোকে এ বিষয়ে বিধান নিচে তুলে ধরা হলো।

    হস্তমৈথুন করলে কি রোজা ভেঙে যায়?

    রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যায়। এটি একটি কবিরা গুনাহ এবং রোজার পবিত্রতা নষ্ট করে। এ ক্ষেত্রে রমজানের পর ওই রোজার কেবল কাজা আদায় করতে হবে। তবে এর জন্য কাফফারা (টানা ৬০টি রোজা) ওয়াজিব হয় না। তবে আল্লাহর কাছে তওবা করা আবশ্যক।

    স্বপ্নদোষ হলে কি রোজার ক্ষতি হয়?

    রোজা অবস্থায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নে যৌন কর্মকাণ্ড দেখার ফলে বীর্যপাত হলে, অথবা কোনো স্বপ্নের কথা মনে না থাকলেও ঘুমের মধ্যে বীর্যপাত ঘটলে রোজার কোনো ক্ষতি হয় না। কারণ এটি অনিচ্ছাকৃতভাবে ঘটে থাকে। তবে ঘুম থেকে ওঠার পর দ্রুত গোসল করে পবিত্র হয়ে নেওয়া জরুরি।

    রোজা অবস্থায় অশ্লীল দৃশ্য দেখা বা অশ্লীল চিন্তা করার পাশাপাশি যদি হস্তমৈথুন করা হয় এবং বীর্যপাত ঘটে, তাহলে রোজা ভেঙে যাবে।

    তবে শুধু অশ্লীল চিন্তা করা বা অশ্লীল দৃশ্য দেখার কারণে বীর্যপাত হলে রোজা ভাঙবে না, যদিও এ ধরনের কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।

    এ বিষয়ে তাবেঈ আলেম হজরত জাবের ইবনে জায়েদ (রহ.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল— কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাব নিয়ে তাকানোর ফলে যদি তার বীর্যপাত ঘটে, তাহলে তার রোজা ভেঙে যাবে কি না। তিনি বলেন, রোজা ভাঙবে না; সে তার রোজা পূর্ণ করবে।

    سُئِلَ جَابِرُ بْنُ زَيْدٍ عَنْ رَجُلٍ نَظَرَ إِلَى امْرَأَتِهِ فَأَمْنَى، قَالَ: يُتِمُّ صَوْمَهُ

    ‘হজরত জাবের ইবনে জায়েদকে জিজ্ঞাসা করা হলো—এক ব্যক্তি তার স্ত্রীর দিকে তাকিয়ে বীর্যপাত করেছে; তার রোজা কি ভেঙে গেছে? তিনি বললেন, না; সে তার রোজা পূর্ণ করবে।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬২৫৯)

    কুরআনের নির্দেশনা

    রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন ও আত্মসংযম। আল্লাহ তাআলা বলেন—

    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

    ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৮৩)

    যেসব কাজ সাধারণ অবস্থায়ই গুনাহ, রোজা অবস্থায় সেগুলো আরও গুরুতর পাপ হিসেবে বিবেচিত হয়। তাই রোজার পূর্ণ সওয়াব অর্জনের জন্য দৃষ্টি, চিন্তা ও আচরণকে পবিত্র রাখা এবং এসব অনুচিত কাজ থেকে বিরত থাকা প্রত্যেক রোজাদারের জন্য অপরিহার্য।

  • ঈদে ৭ দিন ছুটি পাচ্ছেন না যারা, কী আছে প্রজ্ঞা’পনে!

    ঈদে ৭ দিন ছুটি পাচ্ছেন না যারা, কী আছে প্রজ্ঞা’পনে!

    সরকার আগামী ঈদুল ফিতর ও শবেকদর উদযাপনের জন্য ১৮ মার্চ (বুধবার) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ফলে সরকারি চাকরিজীবীরা এবারের ঈদে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি উপভোগ করবেন।

    রোববার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে না।

    ছুটির আওতায় থাকা অফিসসমূহ:
    সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
    বেসরকারি অফিসও ছুটি অনুসরণ করতে পারে, তবে তাদের নিজস্ব নীতি ও শ্রম আইন অনুযায়ী

    ছুটি পাবেন না নিম্নলিখিত সেবা:
    বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ
    ফায়ার সার্ভিস
    বন্দর কার্যক্রম
    পরিচ্ছন্নতা কার্যক্রম
    টেলিফোন ও ইন্টারনেট সেবা
    ডাক সেবা
    জরুরি চিকিৎসা সেবা ও হাসপাতাল কর্মী, চিকিৎসা সরঞ্জামাদি পরিবহনকারী যানবাহন
    অন্যান্য জরুরি কার্যক্রমে নিয়োজিত অফিস ও কর্মী

    ব্যাংক ও আদালত:
    ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে
    আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে

    বেসরকারি খাতের নির্দেশনা:
    শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে

    সাধারণত, বাংলাদেশের সরকারি ছুটি বিষয়টি সরকারি চাকরি আইন, ২০১৮ এবং নির্ধারিত ছুটি বিধিমালা-১৯৫৯ দ্বারা নিয়ন্ত্রিত। নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটি মূলত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের নিজস্ব নীতি অনুযায়ী এটি পালন করে থাকে।

  • মেয়েদের এই ৮টি ভুলের কারণে হচ্ছে স্ত’ন ক্যা’ন্সার! প্রত্যেক মেয়েদের পড়া উ’চিৎ!

    মেয়েদের এই ৮টি ভুলের কারণে হচ্ছে স্ত’ন ক্যা’ন্সার! প্রত্যেক মেয়েদের পড়া উ’চিৎ!

    বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।

    ইদানীং ক্যানসারের প্রচলিত ওষুধে কাজ হচ্ছে না। প্রচলিত বেশির ভাগ কেমোথেরাপিও এই রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই স্তন ক্যান্সার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

    কিন্তু জানেন কি? দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়? আসুন জেনে নেওয়া যাক তেমনই ৮টি খারাপ অভ্যাসের কথা,

    যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। • স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার না করা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

    স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমত সাপোর্ট দিতে পারে না আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। • সারাক্ষণ ব্রা পরে থাকার কারণে ঘাম হবার অসুবিধে, আর্দ্রতা জমে থাকা, সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

    ঘরে থাকার সময় টুকুতে ব্রা ব্যবহার না করার চেষ্টা করুন। • প্লাস্টিকের বক্সে খাবার রাখা এবং বিশেষত সেটিতেই ওভেনে গরম করা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারে। এর চেয়ে কাঁচের পাত্র ব্যবহার করুন। আর প্লাস্টিক ব্যবহার করতে চাইলে তা ফুড গ্রেড কিনা নিশ্চিত হয়ে নিন।

    • ঘামের দূর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই! কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে। এলুমিনাম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুকি অনেকটাই বাড়িয়ে দেয়। ডিওডোরেন্ট যেহেতু আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাই এ বিষয়ে সতর্ক হওয়া বিশেষ জরুরি।

    • চুল পেকে যাওয়া বা হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে নিতে চুলে নানা রঙের ব্যবহার, যেটিই হোক না কেন, দোকান থেকে সস্তার চুলের রং কিনে আনবেন না। এতে চুল তো পড়ে যেতে পারেই, সেই সঙ্গে এতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যান্সারও। তাই ভালও ব্র্যান্ডের ভেষজ চুলের রং ব্যবহার করুন।

    আর সবচেয়ে ভাল হয় মেহেন্দি ব্যবহার করতে পারলে। মেহেন্দি একদিকে যেমন চুলের জন্যে ভাল, সেই সঙ্গে এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

    • ঘরের দূর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং রাসায়নিক যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, তার সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে।

    এর চেয়ে ফুটন্ত জলেতে এক টুকরো দারচিনি ফেলে দিন। এবার দেখুন, ঘরময় কি সুগন্ধই না ছড়াচ্ছে! আলমারির কাপড়চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নেপথলিন তো আমরা ব্যবহার করেই থাকি। অনেকে আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনে, সিঙ্কেও নেপথলিন ফেলে রাখেন।

    কিন্তু এটি পুরোটাই ক্ষতিকর কেমিকেল দিয়ে তৈরী, যা কেবল পোকামাকড়কে দূরেই রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুকিও বাড়িয়ে দেয় বহুগুণে। এর চেয়ে নিমপাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন। একই উপকার পাবেন।

    রান্নাঘরের সিঙ্ক বা কেবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিস্কার করছেন, তাতে থাকা কেমিকেল কেবল আপনার স্তন ক্যান্সারই নয়, মাইগ্রেন ও অ্যালার্জির প্রকোপও বাড়িয়ে দিতে পারে। তাই কেমিকেলযুক্ত এই ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিস্কার করতে পারেন।

  • যে পানীয় পান করলে ৪৫ বছরের পরেও পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে হুহু করে!

    যে পানীয় পান করলে ৪৫ বছরের পরেও পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে হুহু করে!

    নতুন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গ্রিন টি পান করা পুরুষদের টেস্টোস্টেরন লেভেল গড়ে ১৬% বেশি থাকে, যাদের গ্রিন টি পান না করেন তাদের তুলনায়। এই গবেষণা Frontiers in Public Health জার্নালে প্রকাশিত হয়েছে।

    গবেষকরা ৪৫ বছরের ঊর্ধ্বে ২৮০ জন পুরুষের তথ্য বিশ্লেষণ করেন। দেখা গেছে, যারা নিয়মিত গ্রিন টি পান করেন, তাদের দেহে প্রদাহ কম, মেটাবলিজম উন্নত এবং ঘুমের মান ভালো থাকে।

    এই স্বাস্থ্য উপকারিতার জন্য দায়ী EGCG (epigallocatechin gallate) এবং theanine, যা গ্রিন টিতে থাকে। এই প্রাকৃতিক যৌগগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমায়, হরমোন ব্যালেন্স বজায় রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।

    সময়মতো এই প্রভাবগুলো দেহকে লীন রাখতে, প্রাণশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি সংরক্ষণের জন্য মস্তিষ্কের নির্দিষ্ট অংশকে সুরক্ষা দিতে সাহায্য করে।

  • আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড

    আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড

    ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১০ মার্চ)। রাজধানীর কড়াইল এলাকায় সকালে নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ১৪টি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

    যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ

    ১. ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বনানী (কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাষানটেক বস্তি)।

    ২. ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মিরপুর (অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি)।

    ৩. ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন।

    ৪. চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা।

    ৫. চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সদর পৌরসভা।

    ৬. চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন।

    ৭. খুলনা বিভাগের খালিশপুর থানার খুলনা সিটি করপোরেশন এলাকা।

    ৮. বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ইউনিয়ন।

    ৯. সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ ইউনিয়ন।

    ১০. ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুলকান্দি ইউনিয়ন।

    ১১. রাজশাহী বিভাগের বগুড়া জেলার বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়ন।

    ১২. রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী ইউনিয়ন।

    ১৩. রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর থানার রহমানপুর ইউনিয়ন।

    ১৪. রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার জয়পুর ইউনিয়ন।

  • দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    দেশের বাজারে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার ১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

    মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও বর্তমান দর

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা এবং অকটেন ১২০ টাকা দরেই বিক্রি হবে। এছাড়া পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত এই মূল্যহার পুরো মার্চ মাস জুড়ে কার্যকর থাকবে।

    স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি

    সরকার বর্তমানে আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দামের সঙ্গে দেশের বাজারের দাম সমন্বয় করতে ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করছে। প্রতি মাসে এই পদ্ধতির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। তবে মার্চ মাসের জন্য দাম না বাড়িয়ে আগের হারই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হতে পারে।

    সার্বিক পরিস্থিতি বিবেচনা

    জ্বালানি খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারে তেলের দামের ওঠানামা এবং অভ্যন্তরীণ পরিবহন ও কৃষি খাতের ওপর প্রভাব বিবেচনা করে সরকার এই স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। বিশেষ করে সেচ মৌসুম ও পণ্য পরিবহনে যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রেখে এই ঘোষণা দেওয়া হয়েছে।