Category: সারাদেশ

  • ব্রেকিং নিউজ : শুক্রবার ঈদ উদযাপনের ঘো’ষণা

    ব্রেকিং নিউজ : শুক্রবার ঈদ উদযাপনের ঘো’ষণা

    অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কাউন্সিল জানায়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    এসব সংস্থা অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন স্থানে নতুন বাঁকা চাঁদ (হিলাল) পর্যবেক্ষণ নিয়ে কাজ করে। ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে।

    কাউন্সিল আরও জানায়, সূর্যাস্তের আগে সুনির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে চাঁদের জন্ম হওয়া, সূর্যাস্তের পর তার দৃশ্যমান থাকার সময়কাল এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনার ওপর ভিত্তি করে ঈদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

    এই প্রক্রিয়া অনুসরণ করে রমজানের শুরু ও শেষ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, এই মানদণ্ড বিশ্বের বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক ও ফিকহভিত্তিক পরিষদ এবং ইসলামি সংস্থাও অনুসরণ করে থাকে।

    এদিকে বাংলাদেশে ঈদের চাঁদ নিয়ে চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। তবে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সবকিছু নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

    সূত্র: খালিজ টাইমস

  • কখন চালু হবে ভারতীয় ভিসা? জানালেন হাইক‌মিশনার

    কখন চালু হবে ভারতীয় ভিসা? জানালেন হাইক‌মিশনার

    বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

    সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা জানান তি‌নি।

    প্রণয়‌ ভার্মা ব‌লেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।

    চল‌তি মা‌সের শুরুর দি‌কে ভারতীয় হাইক‌মিশনার ব‌লেছি‌লেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

    প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে ভারতীয় হাইক‌মিশনার ব‌লেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নি‌য়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা যায়, তা নি‌য়ে আমরা আলোচনা ক‌রে‌ছি। আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি।

  • দেশের বাজারে বড় ব্যবধানে কমলো স্বর্ণ ও রুপার দাম

    দেশের বাজারে বড় ব্যবধানে কমলো স্বর্ণ ও রুপার দাম

    সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৬ মার্চ) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

    শনিবার (১৪ মার্চ) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুটির দাম যথাক্রমে ২ হাজার ৬৮৩ ও ২৯২ টাকা কমানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

    সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

    এর আগে, সবশেষ গত ১৩ মার্চ সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

    এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

    স্বর্ণের দাম কমানোর সঙ্গে এবার কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ২৯২ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়।

    এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

    এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১৭ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

    অন্যদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে বাকি ১১ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

  • ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার

    ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি একদিন বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঈদের ছুটি প্যাকেজ

    পরিপত্রে বলা হয়েছে, সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো।

    ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে পরিপত্রে বলা হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ঈদের সরকারি ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তা অনুমোদন করেন।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।সরকারি ছুটি ক্যালেন্ডার

    এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। এখন একদিন বৃদ্ধি পাওয়ায় ঈদে মোট ছুটি ভোগ করা যাবে সাত দিন।

  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

    দীর্ঘ এক দশক পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে চীনে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাস থেকে প্রত্যেক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মীর বেতন গড়ে ৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১১৮ টাকা) এবং জুনিয়র কর্মকর্তা-কর্মীদের বেতন গড়ে ৩০০ ইউয়ান ( বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ১০ টাকা) বাড়ানো হবে।

    চীনে বর্তমানে সরকারি প্রশাসন ও বিভিন্ন পরিষেবা খাতে কর্মরত মোট কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা ৪ কোটি ৮০ লাখ। অর্থনীতিবিদদের মতে, নতুন ঘোষণার পর কর্মকর্তা-কর্মচারীর বেতন বাবদ সরকারের ব্যয় বাড়বে ১ হাজার ২০০ কোটি ডলার থেকে ২ হাজার কোটি ডলার।

    এর আগে সর্বশেষ ২০১৫ সালে সরকারি কর্মকর্তা-কর্মী বেতন বাড়িয়েছিল বেইজিং। তবে সেবার এর মূল সুফলভোগী ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মীরা। তাদের বেতন ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

    চীনের সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে দ্য স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস নামের একটি দপ্তর। সাম্প্রতিক এই বেতন বৃদ্ধি নিয়ে বিস্তারিত জানতে দপ্তরটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।

    তবে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও বিশ্লেষক সংস্থা দ্য ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের চীন বিভাগ এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জু তিয়ানচেন রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, “চীনের জনগণের মধ্যে সম্প্রতি সঞ্চয়ের প্রবণতা বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে পণ্য ক্রয়ের ঝোঁক। বিশেষ করে মাঝারি ও নিম্ন আয়ের লোকজন ভবিষ্যতের কথা চিন্তা করতে সঞ্চয়ে আগ্রহী হচ্ছেন।”

    “শিল্পভিত্তিক অর্থনীতির জন্য এটা বিপদ সংকেত। ক্রেতারা পণ্য না কিনলে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমানে চীনের অর্থনীতিতে খানিকটা ধীরগতি এসেছে। যদি পণ্য-পরিষেবা ক্রয়ের হার যদি না বাড়ে, তাহলে এই ধীরগতি মন্দায় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।”

    এদিকে শুধু সরকারি কর্মকর্তা-কর্মীদের বেতন বৃদ্ধি পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চীনে। সরকারি কর্মকর্তা-কর্মীরা স্বাভাবিকভাবেই এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, কিন্তু অন্যান্যরা করছেন সমালোচনা।

    দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লিখেছেন, “সরকারি কর্মীদের বেতন বাড়ছে— এটি ভালো। আরও ভালো হতো যদি আমাদের সবারই আয় বাড়তো।:

    আরেক নেটিজেন সরকারের লিখেছেন, “আপনারা পণ্য-পরিষেবা ক্রয়ের হার বৃদ্ধির জন্য সরকারি কর্মীদের বেতন বাড়িয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সরকারি কর্মীরা দেশের মোট জনগণের কত শতাংশ? শুধু তাদের বেতন বাড়িয়ে কি বড় কোনো পরিবর্তন সম্ভব?”

    সূত্র : রয়টার্স

  • তেল নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

    তেল নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষ ও পরিবহন মালিকদের জন্য বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি তেল বিক্রিতে এতদিন চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

    প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদ এবং বর্তমান কৃষি পরিস্থিতির কথা বিবেচনা করে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে আর কোনো রেশনিং থাকবে না। রোববার থেকেই দেশের সকল ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকরা এখন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

    জ্বালানি প্রতিমন্ত্রী জানান, মূলত তিনটি বিশেষ পরিস্থিতি বিবেচনা করে সরকার এই বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণগুলো হলো-প্রথমত বেশ কিছু তেলের জাহাজ এসেছে, দ্বিতীয়ত সামনে ঈদ এবং তৃতীয় কারণ হলো বোরো মৌসুম।

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জন নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, তেলের দাম বাড়বে কি বাড়বে না—এ নিয়ে উদ্বেগ থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে সরকার বর্তমানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

    ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

    বাংলাদেশ ব্যাংক ঈদুল ফিতরের ছুটির সময়েও (ঈদের দিন ছাড়া) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। পরে তা কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।

    নির্দেশনায় বলা হয়েছে, আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ছাড়া আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত—সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও—সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

    ব্যাংক কার্যক্রম

    এ ছাড়া আগামী ১৮ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) শিল্প এলাকায় বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

    নির্দেশনায় বলা হয়- সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকাগুলো এই সুবিধার আওতায় থাকবে।

    তবে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজভাবে নির্ধারণ করবে।

  • ঢাকাসহ ১৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

    ঢাকাসহ ১৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা

    চৈত্রের শুরুতেই দাপটে রয়েছে তাপমাত্রা। ভ্যাপসা গরমে সর্বত্রই জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) সকালের মধ্যেই ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে টানা ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝরতে পারে স্বস্তির বৃষ্টি।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৫ মার্চ) রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৩ দিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    ১৩ মার্চ ২০২৬
    আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, সোমবার থেকে আগামী বুধবার (১৬-১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই ৩ দিনে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এরমধ্যে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বুধবারও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    অন্যদিকে আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৯-২০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরমধ্যে বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    সকালের মধ্যে ৫ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
    সকালের মধ্যে ৫ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
    ১৩ মার্চ ২০২৬
    গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ২৬ মিলিমিটার ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ও কিশোরগঞ্জের নিকলিতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    অন্যদিকে রোববার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • নতুন সিদ্ধান্ত, সরকারী সকল ছুটি বাড়লো

    নতুন সিদ্ধান্ত, সরকারী সকল ছুটি বাড়লো

    বাংলাদেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ ও সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজার ছুটি বাড়ানোর কথা ভাবছে সরকার। জানা গেছে, মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুর আজহায় ছুটি পাঁচ দিন করে হতে পারে। হিন্দুদের দুর্গাপূজার ছুটি তিন দিন করা হতে পারে।
    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হবে। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য এই সভায় উত্থাপনের কথা রয়েছে।

    এছাড়া প্রত্যাগত অভিবাসী নীতিমালা অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

    এর বাইরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে টেবিলে উত্থাপন হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, রোজা ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের আগে–পরে দুই দিন করে এই ছুটি নির্ধারণের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া দুর্গাপূজার ছুটি তিন দিন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

    ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও পরে তা আর আলোর মুখ দেখেনি। ফলে এখন ঈদে তিন দিন এবং পূজায় এক দিন সাধারণ ছুটি থাকে।

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব রেখে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪–এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এই খসড়া অনুমোদনের জন্য আগামীকাল উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হলেও অবসরের বয়স বাড়বে কি না, সে বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে ঐ সূত্র জানায়।

    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছে আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়স নির্ধারণের বিষয়ে সুপারিশ দিতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে ৩০ সেপ্টেম্বর কমিটি করে সরকার।

    পর্যালোচনা কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করলেও অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করেনি।

    বর্তমানে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকা যায়। আর ৫৯ বছর বয়সে অবসরে যান সরকারি কর্মচারীরা। মুক্তিযোদ্ধার সন্তানেরা ৩২ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে যোগ দিতে পারেন, আর ৬০ বছর বয়সে অবসরে যান।

  • জনপ্রিয় অভিনেতার করুণ মৃ*ত্যু, জানা গেল কারণ

    জনপ্রিয় অভিনেতার করুণ মৃ*ত্যু, জানা গেল কারণ

    দুই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডের দুই মাস পর মারা গেলেন ব্রিটিশ তারকা অভিনেতা জন আলফোর্ড। তার প্রকৃত নাম জন জেমস শ্যানন। গত ১৩ মার্চ কারাগারে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৪ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, লন্ডনের নরফোকের এইচএমপি বুরে মৃত অবস্থায় পাওয়া গেছে অভিনেতা জন আলফোর্ডকে। এর আগে ১৫ ও ১৪ বছর বয়সী দুই কিশোরীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সাড়ে আট বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

    একজন কারা মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং এক বিবৃতিতে বলেছেন, জন আলফোর্ড গত ১৩ মার্চ কারাগারে মারা গেছেন। হেফাজতে থাকা অন্য সব মৃত্যুর মতো কারা ও প্রবেশন ন্যায়পাল তদন্ত করবেন বিষয়টি।

    এর আগে গত বছরের সেপ্টেম্বরে সেন্ট অ্যালবান্স ক্রাউন কোর্টে বিচারের মুখোমুখি করা হয় জন আলফোর্ডকে। তিনি উত্তর লন্ডনের হালোওয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে উঠা অভিযোগের ব্যাপারে একটি জুরিকে জানানো হয়েছিল, দুই কিশোরী মেয়ের জন্য এক বোতল ভদকা কিনেছিলেন জন আলফোর্ড। ২০২২ সালের এপ্রিলে হার্টফোর্ডশায়ারের হডসডনে এক বন্ধুর বাড়িতে পান করেছিলেন তারা।

    এ ঘটনায় ছোট কিশোরীরর সঙ্গে যৌন কার্যক্রমের চারটি অভিযোগ এবং বড় কিশোরীর ওপর যৌন নির্যাতন ও অনুপ্রবেশের মাধ্যমে আক্রমণের জন্য দোষী সাব্যস্ত করা হয় জন আলফোর্ডকে। দুই মাসে আগে গত ১৪ জানুয়ারি কারাদণ্ড দেয়া হয় তাকে। তখন রেকর্ডার ক্যারোলিন ওভারটন জানান, তার অপরাধগুলো ভুক্তভোগীদের জীবনে মারাত্মক ও চলমান প্রভাব ফেলেছে।

    প্রসঙ্গত, ১৯৮৫ সালে বিবিসির জনপ্রিয় চিলড্রেনস সিরিজ ‘গ্রেঞ্জ হিল’-এ যোগ দেন জন আলফোর্ড, এতে রবি রাইটের চরিত্রে অভিনয় করেন এবং ১৯৮৯ সাল পর্যন্ত কাজ করেন সিরিজটিতে। তবে তারকা খ্যাতি লাভ করেন ১৯৯৩ সালে আইটিভির নাটক ‘লন্ডন’স বার্নিং’-এর ষষ্ঠ সিরিজে অংশ নিয়ে। এটি ছিল লন্ডন ফায়ার ব্রিগেডের সদস্যদের নিয়ে এবং এতে অগ্নিনির্বাপক বিলি’র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর পরবর্তীতে ১৯৯৬ সালের মধ্যেই পপ সংগীতে ক্যারিয়ার গড়েন এ অভিনেতা।