Author: News Editor

  • একলাফে কমে গেল স্বর্ণের দাম

    একলাফে কমে গেল স্বর্ণের দাম

    দেশের বাজারে সোনার দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনের টানা ঊর্ধ্বগতির পর এবার বড় পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

    ১২ মার্চের নতুন বাজারদর (ভরিপ্রতি)

    আজ সকাল থেকে সারা দেশে সোনার নতুন এই দাম কার্যকর হয়েছে:

    ১. ২২ ক্যারেট: ২,৬৭,১০৬ টাকা

    ২. ২১ ক্যারেট: ২,৫৪,৯৭৫ টাকা

    ৩. ১৮ ক্যারেট: ২,১৮,৫৮৩ টাকা

    ৪. সনাতন পদ্ধতি: ১,৭৮,৪০১ টাকা

    পূর্ববর্তী দামের চিত্র

    এর আগে গতকাল বুধবার সকালে বাজুস সোনার দাম বাড়িয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম ২ লাখ ৭০ হাজার টাকার ঘর থেকে নিচে নেমে এল।

    পরিসংখ্যান ও বাজার বিশ্লেষণ

    চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত সোনার দাম মোট ৪১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৫ বার কমানো হয়েছে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালেও সোনার বাজারে অস্থিরতা ছিল, যেখানে সারা বছরে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

    মূল্য হ্রাসের কারণ

    বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় বিশ্ববাজারের সাথে সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্থিরতা থাকলেও দেশীয় বাজারে সরবরাহ বাড়লে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

  • ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা

    ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা

    দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটির মধ্যে কাস্টমস হাউসগুলোর ছুটি আংশিকভাবে বাতিল করা হয়েছে। ফলে ঈদের দিন ব্যতীত বাকি ছুটির দিনগুলোতে কাস্টমস স্টেশনগুলোতে সীমিত আকারে কাজ চলবে।

    সোমবার (০৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

    নির্দেশনার বিস্তারিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনগুলোতে কাস্টমস হাউসগুলোর কার্যক্রম চালু রাখতে হবে। মূলত পচনশীল পণ্য ও শিল্পকারখানার জরুরি কাঁচামালের খালাস নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    যেসব কাস্টমস ও ভ্যাট অফিস খোলা থাকবে

    এনবিআর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, মোংলা, বেনাপোল, পানগাঁও ও আইসিডি কমলাপুর কাস্টম হাউসের কমিশনারদের এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদেরও কাজ সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    ব্যবসায়ীদের সুবিধা

    দীর্ঘ ছুটির কারণে বন্দরে যেন পণ্যজট তৈরি না হয় এবং রপ্তানিকারকরা যেন সময়মতো শিপমেন্ট নিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যেই এনবিআর এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চের দীর্ঘ ছুটিতেও দেশের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি থমকে যাবে না।

  • হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট: সত্যতা নিয়ে যা জানা গেল

    হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট: সত্যতা নিয়ে যা জানা গেল

    খ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে সম্প্রতি একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পোস্টে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন।” তবে, এই দাবির সত্যতা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক।

    প্রসঙ্গত, শেখ হাসিনা ১৯৭৫ সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় প্রাণ রক্ষার জন্য ভারতে আশ্রয় নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিচারের সম্মুখীন হওয়ার দাবি তুলে সড়কগুলোতে প্রতিবাদ দেখা গিয়েছিল। তবে, সম্প্রতি যে পোস্টটি ঘিরে আলোচনা চলছে, তা আসলে ট্রাম্পের আসল একাউন্ট থেকে করা হয়নি।

    অবিশ্বাস্য হলেও সত্য, এই পোস্টটি ডোনাল্ড ট্রাম্পের নামে একটি ফ্যান একাউন্ট থেকে করা হয়েছে, যার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৩ মার্চ এক্স (Twitter) থেকে করা একটি পোস্টে দেখা যায়, এটি আসল ডোনাল্ড ট্রাম্পের একাউন্ট নয়, বরং তার নাম ব্যবহার করে একটি প্যারোডি বা ফ্যান একাউন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে।

    এছাড়া, এক্সের নিয়ম অনুযায়ী, প্যারোডি বা ফ্যান একাউন্টগুলোর নাম এবং বায়োতে স্পষ্টভাবে জানানো উচিত যে, তারা মূল ব্যক্তির সাথে সম্পর্কিত নয়। এমনকি এই ধরণের একাউন্টগুলো ভেরিফাইও হতে পারে, তবে এর কোনো সত্যতা নেই যে ট্রাম্প এমন কোনো পোস্ট করেছেন।

    এমনকি, ট্রাম্পের আসল একাউন্টে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি। ফলে, ট্রাম্পের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পোস্টটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

    এ বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধান করেছে যমুনা ইলেকট্রনিক্স, এবং তারা নিশ্চিত করেছে যে, এই পোস্টের সাথে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই।

    এটা প্রমাণিত যে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মন্তব্য বা পোস্ট ছিল না, এবং এটি সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছুই নয়।

  • ৫০ হাজার ছাড়িয়ে যাবে মূল বেতন, কর্মচারীদের জন্য বিশাল সুখবর

    ৫০ হাজার ছাড়িয়ে যাবে মূল বেতন, কর্মচারীদের জন্য বিশাল সুখবর

    যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই আগামী বছরের শুরুর দিকে নতুন বেতন কমিশন চালু হতে পারে ভারতে।

    ভারতের কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় সুখবর। এক ধাক্কায় ১৮৬ শতাংশ বাড়তে পারে তাদের মূল বেতন।

    অষ্টম বেতন কমিশন ঘোষণার আগে এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। যদিও সরকারি ভাবে এখনো কোনো ঘোষণা আসেনি, তবুও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন বেতন বৃদ্ধির আশা করছেন।

    এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতনের পরিমাণ ১৮ হাজার টাকা। এর উপরে মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা পাওয়া যায়। সপ্তম বেতন কমিশনে এই টাকার অংক ঠিক করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এই একই বেতন চলে আসছে। ষষ্ঠ বেতন কমিশনে মাসে ৭০০০ টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক বেতন।

    ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুলেছেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির সচিব শিব গোপাল মিশ্র। তিনি বলছেন, বেতন নির্ধারণের ভিত্তি নতুন পে কমিশন চালু হলে হবে ২.৮৬। এর আগে সপ্তম বেতন কমিশনে কিন্তু এটা ছিল ২.৫৭।

    ফলে সবমিলিয়ে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে বেতন। তিনি বলছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের ন্যূনতম মূল বেতন বেড়ে দাঁড়াবে ৫১ হাজার ৪৮০ টাকা। ফলে অষ্টম বেতন কমিশনে অনেকটাই বেশি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেতনের পাশাপাশি সমস্ত ধরনের মহার্ঘ ভাতা পাওয়া যাবে। সঙ্গেই পেনশন তারা পাবেন।

    বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ধার্য রয়েছে ন’হাজার টাকা। মিশ্রের অনুমান মিললে সেখানেও ১৮৬ শতাংশের বৃদ্ধি দেখা যাবে। সে ক্ষেত্রে ন্যূনতম পেনশন এক লাফে ২৫ হাজার ৭৪০ টাকায় গিয়ে পৌঁছতে পারে। অষ্টম বেতন কমিশনের ব্যাপারে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার।

  • দ্রুত বীর্যপাত বন্ধ করার ৩টি প্রধান কার্যকর উপায়, জেনে নিন

    দ্রুত বীর্যপাত বন্ধ করার ৩টি প্রধান কার্যকর উপায়, জেনে নিন

    দ্রুত বীর্যপাত বন্ধ করার ৩টি প্রধান কার্যকর উপায়, জেনে নিন
    ১) Kegel exercise নিয়মিত করুন: এটি পেলভিক ফ্লোর মাংসপেশি শক্ত করে, যা সরাসরি বীর্যপাত নিয়ন্ত্রণে কাজ করে এবং মি/লনের সময় বাড়ায়।
    ২) হস্তমৈথুন বন্ধ করুন: এই অভ্যাস স্নায়ুকে দ্রুত উত্তেজনায় অভ্যস্ত করে, ফলে স্বাভাবিক মিলনেও নিয়ন্ত্রণ হারায়।
    ৩) মি/লনের সময় শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন ধীর ও গভীর শ্বাস স্নায়ু শান্ত রাখে এবং উত্তেজনা ধীরে বাড়তে সাহায্য করে।
    ৪) আদা ও খাঁটি মধু নিয়মিত গ্রহণ করুন: রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন অঙ্গের সংবেদনশীলতা ব্যালান্সে রাখে।
    ৫) অশ্বগন্ধা সেবন করুন: স্নায়ু দুর্বলতা ও পারফরম্যান্স ভয় কমায়, দীর্ঘ সময় ধরে মি/লনে সহায়তা করে।
    ৬) প্রোটিন ও শক্তিবর্ধক খাবার বাড়ান: ডিম, দুধ, মাছ শরীরের শক্তি ও যৌন সহনশীলতা বাড়ায়। নোমান
    ৭) পর্ন দেখা বন্ধ করুন পার্ন মস্তিষ্ককে কৃত্রিম উত্তেজনায় অভ্যস্ত করে, যা দ্রুত বীর্যপাতের বড় কারণ।
    ৮) মানসিক চাপ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করুন: টেনশন থাকলে মস্তিষ্ক দ্রুত বীর্যপাতের সিগন্যাল পাঠায়।
    ৯) নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম করুন: রক্ত চলাচল উন্নত হলে যৌন অঙ্গের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে।
    ১০) ফোরপ্লেতে পর্যাপ্ত সময় দিন: ধীরে উত্তেজনা তৈরি হলে বীর্যপাতের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয়।
    ১১) ঘুমের ঘাটতি দূর করুন: ৭-৮ ঘণ্টা ঘুম হরমোন ও স্নায়ুর ভারসাম্য ঠিক রাখে।
    ১২) ধূমপান ও অতিরিক্ত ক্যাফেইন কমান: এগুলো স্নায়ু দুর্বল করে এবং যৌন নিয়ন্ত্রণ নষ্ট করে।
    ১৩) মেথি, কলা, কালজিরে, রসুন, আদা ও খেজুর খাদ্যতালিকায় রাখুন: শরীরের শক্তি, স্ট্যামিনা ও যৌন সহনশীলতা বাড়াতে সহায়ক।
    ১৪) যৌ/ন সময় তাড়াহুড়া ও ভয় বাদ দিন: পারফরম্যান্স চিন্তা থাকলে দ্রুত বীর্যপাত হওয়ার ঝুঁকি বাড়ে।
    ১৫) জিঙ্ক + ভিটামিন ডি ওমেগা ৩: এই তিনটি একসাথে স্নায়ু শক্ত করে, যৌন হরমোন ব্যালান্সে রাখে এবং দ্রুত বীর্যপাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • নিজ বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজ বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    আবারও দুঃসংবাদ এল। নিজ বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির অভিনেতা হরিমুরালির। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কেরালার পায়্যানুরের বাসভবন থেকে মরদেহ উদ্ধার হয় তার। তবে কতদিন ধরে মৃত অবস্থায় ছিলেন, সেটি জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, হরির বাবা কে এ মুরালি মালায়য়াম থিয়েটারের পরিচিত মুখ। হরির কাকা বাবু আন্নুরও ইন্ডাস্ট্রির একজন দক্ষ অভিনেতা, যিনি ‘ওরু ইন্ডিয়ান প্রণয় কথা’ সিনেমায় ফাহাদ ফাসিলের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এমন তারকা পরিবার থেকে উঠে আসা প্রতিভাবান অভিনেতা হরির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।

    এ অভিনেতার মৃত্যুতে এরইমধ্যে কেরালার পায়্যানুরের পুলিশ তদন্ত শুরু করেছে। এমন কি অভিমান বা অবসাদ জমেছিল তার মধ্যে, যে কারণে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হলো। তবে মরদেহ উদ্ধারের পর পায়্যানুরের বেবি মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্ত করা হবে।

    হরি ছোটবেলায় টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। নির্মাতা লাল জোসের ‘রসিকন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মামুট্টির ‘অন্নন থাম্পি’, ‘পট্টনাথিল ভূতম’, মোহনলালের ‘মাদাম্বি’, ‘ডন’, ‘টু হরিহর নগর’র মতো প্রায় ৫০টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

    এরপর বড় হওয়ার পর অভিনয় থেকে কিছুটা দূরত্ব তৈরি করেছিলেন। তারপরও ইন্ডাস্ট্রি ছাড়েননি। পেশা হিসেবে ভিএফএক্স এডিটিং বেছে নিয়েছিলেন। একজন দক্ষ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। বেঙ্গালুরু থেকে ভিজ্যুয়াল এফেক্টস এবং অ্যানিমেশনের ওপর বিএসসি করার পর এর্নাকুলামের খ্যাতনামা সংস্থায় ভিএফএক্স আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন।

  • নিজ বাড়ি থেকে অভিনেতা হরিমুরালির ঝুলন্ত মরদেহ উদ্ধার

    আবারও দুঃসংবাদ এল। নিজ বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির অভিনেতা হরিমুরালির। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কেরালার পায়্যানুরের বাসভবন থেকে মরদেহ উদ্ধার হয় তার। তবে কতদিন ধরে মৃত অবস্থায় ছিলেন, সেটি জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, হরির বাবা কে এ মুরালি মালায়য়াম থিয়েটারের পরিচিত মুখ। হরির কাকা বাবু আন্নুরও ইন্ডাস্ট্রির একজন দক্ষ অভিনেতা, যিনি ‘ওরু ইন্ডিয়ান প্রণয় কথা’ সিনেমায় ফাহাদ ফাসিলের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এমন তারকা পরিবার থেকে উঠে আসা প্রতিভাবান অভিনেতা হরির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ।

    এ অভিনেতার মৃত্যুতে এরইমধ্যে কেরালার পায়্যানুরের পুলিশ তদন্ত শুরু করেছে। এমন কি অভিমান বা অবসাদ জমেছিল তার মধ্যে, যে কারণে আত্মহত্যার মতো পথ বেছে নিতে হলো। তবে মরদেহ উদ্ধারের পর পায়্যানুরের বেবি মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্ত করা হবে।

    হরি ছোটবেলায় টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। নির্মাতা লাল জোসের ‘রসিকন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মামুট্টির ‘অন্নন থাম্পি’, ‘পট্টনাথিল ভূতম’, মোহনলালের ‘মাদাম্বি’, ‘ডন’, ‘টু হরিহর নগর’র মতো প্রায় ৫০টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

    এরপর বড় হওয়ার পর অভিনয় থেকে কিছুটা দূরত্ব তৈরি করেছিলেন। তারপরও ইন্ডাস্ট্রি ছাড়েননি। পেশা হিসেবে ভিএফএক্স এডিটিং বেছে নিয়েছিলেন। একজন দক্ষ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। বেঙ্গালুরু থেকে ভিজ্যুয়াল এফেক্টস এবং অ্যানিমেশনের ওপর বিএসসি করার পর এর্নাকুলামের খ্যাতনামা সংস্থায় ভিএফএক্স আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন।

  • কানে চুল গজানো কিসের ই’ঙ্গিত? বিশেষজ্ঞরা যা বলছেন!

    কানে চুল গজানো কিসের ই’ঙ্গিত? বিশেষজ্ঞরা যা বলছেন!

    বয়ঃসন্ধির পর হরমোনের পরিবর্তনের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গে পরিবর্তন আসতে শুরু করে। এই সময়ে কানের লোমকূপ সক্রিয় হতে পারে, ফলে কানে চুল গজাতে পারে। যদিও এটি বাইরের ধূলিকণা ও জীবাণু থেকে কানকে রক্ষা করতেও সাহায্য করে

    বিশেষজ্ঞরা বলছেন, এর বিভিন্ন কারণ থাকতে পারে।

    যেমন ডায়াবেটিস বা উচ্চ টেস্টোস্টেরন লেভেলের সঙ্গে এর যোগ থাকতে পারে।

    নাকের ভেতরে চুল থাকা যদিও স্বাভাবিক। কিন্তু বাইরের পাশে হঠাৎ চুল মানে হরমোনের সমস্যা হতে পারে। অনেক বিশেষজ্ঞ বলেন, নাকের চারপাশে বেশি চুল গজালে লিভার ফাংশন দুর্বল হতে পারে।

    হাতে পায়ে হঠাৎ প্রচুর চুল গজানো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের (পিসিওএস) ইঙ্গিত হতে পারে। পুরুষদের ক্ষেত্রে এটা সাধারণ, তবে হঠাৎ গজালে হরমোন বা থাইরয়েড সমস্যা হতেতবে হঠাৎ ঘন বা মোটা চুল গজালে চিকিৎসকের পরামর্শ নিন। চুল গজানোর সঙ্গে অতিরিক্ত ঘাম, ওজন বেড়ে যাওয়া, ব্রণ–এগুলো হলে গুরুত্ব দিন।

  • ৬০ হাজার কোটি টাকার ঘাটতির মাঝেও নতুন পে স্কেল! কীভাবে হবে বাস্তবায়ন?

    ৬০ হাজার কোটি টাকার ঘাটতির মাঝেও নতুন পে স্কেল! কীভাবে হবে বাস্তবায়ন?

    সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ববাজারের সংকটের কারণে দেশের অর্থনীতি ততটা সুষ্ঠু নয়, আর রাজস্ব ঘাটতি এখন ৬০ হাজার কোটি টাকার ওপরে। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো একসাথে পুরোপুরি চালু করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে নীতি অনুসারে বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

    আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে, এরপর বাজেট অধিবেশন। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগে যে নির্দেশনা দিয়েছিলেন, সেই অনুযায়ী নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে। ইতিমধ্যেই পে কমিশনের রিপোর্ট ও সুপারিশ আলোচনার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

    নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করার আগে সরকারের কাছে মোট বাজেট কতটা সম্ভব তা পরীক্ষা করে দেখতে হবে। দেশের ট্যাক্স রেভিনিউ ও ট্যাক্স জিডিপি রেশিও এখন সবচেয়ে খারাপ অবস্থায়, ফলে সিদ্ধান্ত নেবার আগে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিতে হচ্ছে।

    গত বছর প্রস্তাবিত ২১ সদস্যের পে কমিশন ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়। যদিও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও দেনি, তবুও সামনে সংসদ অধিবেশনে বিষয়টি আলোচনার মাধ্যমে এগোতে পারে। সরকার চাইছে, অর্থসংকট ও মূল্যস্ফীতির মধ্যেও সরকারি চাকরিজীবীদের ওপর নেতিবাচক প্রভাব না পড়ুক।

  • পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

    পে স্কেল বাস্তবায়নে যে নীতি বেছে নিল সরকার

    দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নে ধীরে এগোনোর নীতি গ্রহণের চিন্তা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক অস্থিরতা—বিশেষ করে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। একই সঙ্গে জ্বালানি সংকট ও রাজস্ব ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বর্তমানে সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি বলে জানা গেছে।

    এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো একবারে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এ নিয়ে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনেও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

    আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এরপরই শুরু হবে বাজেট অধিবেশন। ইতোমধ্যে সংসদের কার্যপ্রণালী প্রণয়নের প্রস্তুতিও চলছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। তবে বর্তমান আর্থিক পরিস্থিতিতে তা সম্পূর্ণভাবে এখনই বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করছে সরকার।

    এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। যদিও আনুষ্ঠানিকভাবে বৈঠকটি পিকেএসএফ চেয়ারম্যান হিসেবে হয়েছে বলে জানানো হয়েছে, তবে সেখানে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

    নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি গণমাধ্যমকে জানান, পে স্কেলের সুপারিশ পর্যালোচনা না করে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে কত অর্থ প্রয়োজন এবং দেশের বর্তমান রাজস্ব পরিস্থিতিতে তা কতটা সম্ভব—এসব বিষয় বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার মতে, বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম কম হওয়ায় বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

    সূত্রগুলো বলছে, ২০২৬-২৭ অর্থবছরে নবম পে স্কেল কার্যকর করার পরিকল্পনা থাকলেও বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে তা বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা এখনই নিশ্চিত নয়। মূল্যস্ফীতির চাপ, রাজস্ব ঘাটতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সামগ্রিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    তবে সরকারি কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে, এমন ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে সরকার। এ কারণে পে কমিশনের সুপারিশগুলো পুনরায় পর্যালোচনার কথাও বলা হয়েছে। বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে এ রিভিউ প্রক্রিয়া শুরু হতে পারে।

    উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা ছিল এবং চলতি বছরের ২১ জানুয়ারি তারা তাদের সুপারিশ জমা দেয়।