কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে বড় দুঃসংবাদ

কালবৈশাখী ও বজ্রপাত নিয়ে বড় দুঃসংবাদ
দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ। শুক্রবার (২০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলতি মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি আঘাত হানতে পারে।

তার পূর্বাভাস অনুযায়ী, রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে ঘনঘন বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ ঢাকা ও খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো। এসব এলাকায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে ঝড়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *