চাকরিজীবীদের জন্য ঈদের ছুটি নিয়ে বড় সুখবর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে অতিরিক্ত এক দিনের ছুটি নিতে পারলে এই ছুটি বেড়ে টানা সাত দিনে পরিণত হতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদুল ফিতরের জন্য মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

সরকারিভাবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। মাঝের দিন ১৮ মার্চ (বুধবার) ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

এছাড়া ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। যদি কেউ ঈদের পর ২৪ ও ২৫ মার্চ নৈমিত্তিক ছুটি নেন, তাহলে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি ভোগ করা সম্ভব হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *