কারা কত আসন পাবে, উঠে এল জরিপে

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কারা সরকার গঠন করবে এ নিয়ে বিগত কয়েক দিনে বেশ কয়েকটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। প্রায় প্রত্যেকটি জরিপেই জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে জেনারেশন জেডের স্বতন্ত্র অনলাইন জরিপ।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশে পরিচালিত স্বতন্ত্র অনলাইন জরিপ ‘জেন-জেড ব্যালট’ এর ভোটগ্রহণ সম্পন্ন হয়।

১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই জরিপে মোট ৪৬ হাজার ৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টায় ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে।

জরিপের ফলাফলে জানা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৯০টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জরিপের ফলে জানা গেছে, ৫১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ৬টি আসনে জয় পেতে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা। ৫টি আসনে খেলাফতে মজলিশ। তিনটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *