বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। Educational Resources
সংশোধিত নীতিমালায় শিক্ষাকতার অভিজ্ঞতা ১৮ বছর করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে আগে পূর্বের আবেদন বাতিল হয়ে গেছে। এর ফলে ৮৬ হাজার শিক্ষকের আবেদন ফির ৩৫০ টাকা করে ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, নীতিমালায় শিক্ষকতার অভিজ্ঞতার বড় পরিবর্তন করায় স্বয়ংক্রিয়ভাবে পূর্বের আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন বাতিল হলে অর্থ ফেরত দিতেই হবে। কোন প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়া হতে পারে।
এদিকে, বেসরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে সভা ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভা শুরু হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) আমরা আলোচনা করব। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেহেতু অভিজ্ঞতা পরিবর্তন হয়েছে, সেহেতু আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। আবেদন বাতিল হলে ফি ফেরত দিতে হবে।’
এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এনটিআরসিএ চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ সূত্র জানায়, সভায় ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা হবে।

Leave a Reply